শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

ময়মনসিংহে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খলিল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত সোয়া ১ টার দিকে ময়মনসিংহ শহরের কলপা এলাকায় এ ঘটনা ঘটে।

আন্তঃজেলা অটোচোর চক্রের সক্রিয় সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক এসআইসহ দুই পুলিশ সদস্য।

ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, আন্তঃজেলা চোরচক্রের সদস্যরা চোরাইকৃত অটোরিকশা কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কলপা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে চোরচক্রের সদস্যরা গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে চোরচক্রের সদস্যরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের সক্রিয় সদস্য খলিল নামের একজনকে আটক করা হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অটোচোর খলিলের বিরুদ্ধে ৮টি অটোরিকশা চুরি মামলাসহ ১০টি মামলা রয়েছে বলে জানান ওসি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765