রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




ময়মনসিংহে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

ময়মনসিংহ নগরীর গোলপুকুরপাড় এলাকার পূজামণ্ডপের পাশে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই কলেজ শিক্ষার্থীর নাম শাওন ভট্টাচার্য (২১)। নিহত শাওন ময়মনসিংহ কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কে বা কারা শাওনের বুকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শাওনকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন। জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় জরানোয় হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত শেষে সার্বিক বিষয় সম্পর্কে জানা যাবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765