শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ম্যাডোনার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

এক অনুষ্ঠানে সময়মতো উপস্থিত না থাকার কারণে চটে গিয়ে ম্যাডোনার বিরুদ্ধে মামলা করেছেন এক ভক্ত। অনুষ্ঠান দেরিতে শুরু হবে এমন খবর পাওয়ার পর প্রথমে আয়োজকদের কাছে টিকিটের টাকা ফেরত চান তিনি। এতে কাজ না হওয়ায় পরে বাধ্য হয়ে আদালতে ক্ষতিপূরণের মামলা করেন ওই ভক্ত।

জানা গেছে, অনুষ্ঠান হওয়ার কথা ছিল রাত সাড়ে আটটায়। কানায় কানায় পূর্ণ সভাগৃহ যখন অধীর অপেক্ষায় সময় গুণছে তখনই ফের ঘোষণা আসে, রাত সাড়ে দশটায় আসরে আসবেন ম্যাডোনা। অনুষ্ঠান শেষ হবে রাত একটায়। সঙ্গে সঙ্গে ধৈর্যেও বাঁধ ভাঙে সেই ভক্তের। তাঁর যুক্তি, পরের দিন তাঁর অফিস আছে।

তিনি এতক্ষণ থাকতে পারবেন না। সুতরাং, তাঁর টিকিটের দাম যেন ফেরত দেওয়া হয়। আয়োজক তাঁর আবেদনে সাড়া না দিলে এরপরেই তিনি মামলা করেন আদালতে। মামলায় তিনি জানান, এক হাজার চব্বিশ আমেরিকার ডলারে তিনটি টিকিট কেটেছিলেন। সময় বদলানোয় তিনি টিকিট তিনটি বিক্রিরও চেষ্টা করেন। কিন্তু দাম কমে যাওয়ায় সেটাও সম্ভব হয়নি। এরপরেই ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765