শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ম্যাজিস্ট্রেটের গাড়ির ধাক্কায় শিশুকন্যার মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

বাড়ির সামনের রাস্তায় খেলছিল শিশুটি। এ সময় কোয়ার্টার থেকে ম্যাজিস্ট্রেটকে নিতে আসা একটি সরকারি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতেই শিশুর সব শেষ হয়ে যায়। ঘটনাটি ঘটে খাগড়াছড়ি জেলা শহরের টিএন্ডটি গেইট সরকারি স্টাফ কোয়ার্টার এলাকায়।

নিহত শিশুর নাম রাফিয়া। দেড় বছর বয়স তার। বাবা শেখ ফরিদ বাদল চটপটি বিক্রি করে সংসার চালান। আর মা শাহিনা বেগম গৃহবধূ। দুই ছেলের মধ্যে সবার ছোট সে।

এলাকাবাসী জানায়, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে শিশুটি বাসার সামনের রাস্তায় খেলছিল। এ সময়ে ওই মাইক্রোবাসটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন রাফিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ জানান, শিশুটির বাবা তাদের নিজ বাড়ি ভোলা থেকে এসে পৌছলেই মামলা গ্রহণ করা হবে। এরপর গাড়িচালককে গ্রেফতারসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিবেশী স্কুল শিক্ষিকা রুপা মল্লিক জানান, রাফিয়ার বাবা ভাড়া থাকতো আমার পাশের বাড়িতেই। রাফিয়াকে আমি অনেক আদর করতাম। দুই ছেলে পড়ে নিকটবর্তীটি এন্ডটি গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেই কারণে প্রায়ই দেখা হতো শিশু রাফিয়ার সঙ্গে। প্রতিদিন শুনতাম মেয়েকে আদর করে বের না হলে বাবার নাকি ব্যবসাই জমে না। কিন্তু, ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ জরুরি প্রয়োজনে বাবা গ্রামের বাড়ী ভোলায়, আর এদিকে সেই রাফিয়া চলে গেলো না ফেরার দেশে। সকালে একা ঘর থেকে মাকে ফাঁকি দিয়ে বাইরে এসেছিল সে। হঠাৎ একটা গাড়ির ধাক্কা তাকে চিরজীবনের জন্য বাবা-মায়ের বুক থেকে কেড়ে নিল।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765