শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ম্যাচ পরিচালনার সময় পাকিস্তানি আম্পায়ারের মৃত্যু

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯

ম্যাচ খেলানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পাকিস্তানি আম্পায়ার নাসিম শেখের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

সোমবার করাচিতে ক্লাব পর্যায়ের ম্যাচে আম্পায়ারিং করছিলেন নাসিম। হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।

ডাক্তাররা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাসিম। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে পেশাদারি আম্পায়ারিংয়ে নাম লেখান এ অভিজ্ঞ।

মৃতের আত্মীয়রা জানান, গেল বছর এনজিওগ্রাফি করান নাসিম। কিন্তু তার হৃৎপিণ্ডের অস্বাভাবিকতা ধরা পড়েনি।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765