বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




মোল্লাহাটে সিঁধ কেটে ঘুমন্ত শিশু অপহরণের চেষ্টা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
মিম আক্তার

বাগেরহাটের মোল্লাহাটে গভীর রাতে ঘরের সিঁধ কেটে ঘুমন্ত মেধাবী শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এসময় শিশুটির মায়ের ঘুম ভেঙ্গে যাওয়ায় তার ডাক-চিৎকারে ওই পরিবার ও প্রতিবেশীদের চেষ্টায় অল্প কিছুক্ষণের মধ্যে মিম আক্তার নামের সাড়ে আট বছরের ওই শিশুটি উদ্ধার হয়। সোমবার দিনশেষে রাত ১টার দিকে উপজেলার দেড়বোয়ালিয়া গ্রামে মহা-সড়কের পাশে এ ঘটনা ঘটে। মিম আক্তার ওই গ্রামের মোঃ মাসুম মোল্লার মেয়ে ও দেড়বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী। এ ঘটনায় ভিকটিমের পিতা মাসুম মোল্লার বাদী হয়ে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও ভিকটিম পরিবার সুত্রে জানাযায়, সোমবার রাত অনুঃ ৯টার দিকে ভিকটিম পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। ওই রাতে ১টার দিকে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা ঘরের সিঁধকেটে ভিতরে ঢুকে দরজা খুলে ঘুমন্ত শিশু মিমকে অপহরণ করে। এসময় একই খাটে থাকা মায়ের ঘুম ভেঙ্গে গেলে তিনি ডাক-চিৎকার করেন। ডাক-চিৎকারে শিশুর পিতা মাসুম মোল্লার ঘুম ভেঙ্গে যায়। এরপর মাসুম মোল্লার ডাক-চিৎকারে প্রতিবেশীরা লাঠি-সোঠাসহ ছুটে এসে ভিকটিম ও দুস্কৃতিকারীদের খুজতে থাকেন। এলাকাবাসীর কঠোরতায় অবস্থা বে-গতিক বুঝে ভয়-ভীতি দেখিয়ে খানিক দুরের বাগানে রেখে যায় মিম’কে। তখন ভীতসন্ত্রস্থ মিম ওই বাগানের অদুরে ঘেরের পাড়ে জনৈক মামুনদের ফাকা বসত-বাড়ীতে গিয়ে ওঠে। এ খবর পেয়ে ওই পরিবারের কাছ থেকে মা-বাবা ও প্রতিবেশীরা বাড়ীতে নিয়ে আসে মিমকে।

এবিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবির বলেন, এ খবর পেয়ে গতরাতেই (ঘটনার রাতে) পুলিশ পাঠিয়েছিলেন। এমন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করবেন তিনি।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765