শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লিপন, সম্পাদক মাসুম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
লিপন সভাপতি, মাসুম সম্পাদক

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মেহেদী হাসান লিপন সভাপতি ও নতুনবার্তা২৪.কমের প্রতিনিধি মশিউর রহমান মাসুম সাধারণ সম্পাদক নির্বচিত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত চলে ভোট গ্রহন। প্রেস ক্লাবের ২১ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম শরীফ (দৈনিক পূর্বাঞ্চল) ও গণেশ পাল (দৈনিক সংবাদ)। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জামাল হোসেন বাপ্পা(কালের কন্ঠ)। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নিয়োগকৃত প্রিজাইডিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ ইয়াকিন আলী ভোট গ্রহন শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

অর্থ ও দপ্তর সম্পাদক পদে এম পলাশ শরীফ (ঢাকা প্রতিদিন), কার্য নির্বাহী পরিষদের সদস্য শাহআলম তালুকদার(প্রতিদিনের সংবাদ), ফজলুল হক খোকন(সমকাল) ও রফিকুল ইসলাম মাসুম(যুগান্তর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, থানার ওসি কেএম আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়াও শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন, সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

বার্ষিক এ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইটিভি বাগেরহাট জেলা প্রতিনিধি এইচ এম মইনুল ইসলাম ও সহকারি কমিশনার ছিলেন অধ্যাপক জসিম উদ্দিন শাহিন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765