শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মোরেলগঞ্জে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতন, যুবক গ্রেফতার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে রিয়াজুল হাওলাদার(২৫) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গাবতলা গ্রামে এ ঘটনা ঘওেট। শিশুটিকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ মামলার একমাত্র আসামি গাবতলা গ্রামের মান্নান হাওলাদারের ছেলে ভ্যান শ্রমিক বখাটে রিয়াজুল হাওলাদারকে(২৫) রাতেই গ্রেফতার করেছে। বুধবার সকালে আসামি রিয়াজুলকে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে। একই সাথে নির্যাতিতা শিশুটির জবানবন্দি গ্রহনের জন্য কোর্টে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

মামলার বরাত দিয়ে থানার ওসি(তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, মঙ্গলবার বিকেলে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দিয়ে গাবতলা গ্রামের হালিম শেখের শিশু কন্যাকে বাড়ির পাশে একটি মৎস্য ঘেরে নিয়ে যৌন নির্যাতন করে বখাটে যুবক রিয়াজুল। শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765