শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মোরেলগঞ্জে স্বামী-শাশুড়ির নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

বাগরেহাটরে মোরেলগঞ্জে স্বামী ও শাশুড়ির নির্যাতনে তন্বী বেগম নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জের ধরে গুলিশাখালী গ্রামের স্বামী রাসেল ইসলাম মিঠু ও শাশুড়ি রাশিদা বেগম শুক্রবার সকালে তন্বী বেগমকে মারপিট করলে সে বিষপান করে। বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতালে তন্বী বেগমের মৃত্যু হওয়ার পরেই শাশুড়ি রাশিদা বেগমকে লাশের পাশে রেখে স্বামী রাসেল পালিয়ে যায়।

এ বিষয়ে রাশিদা বেগম বলেন, কোন কারন ছাড়াই তন্বী বিষপান করেছে। ছেলে মিঠু হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে বলেন, ‘মিঠু অসুস্থ্ তাই বাড়িতে গেছে’।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, তন্বী বেগমের বিষপানে আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। বেলা ২টার দিকে লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765