বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়




মোরেলগঞ্জে পাড়া মহল্লায় ঘুরে কোয়ারেন্টাইন রক্ষার অনুরোধ সেনাবাহিনীর

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

‘প্রাণঘাতি করেনাভাইরাসের সংক্রমন এড়াতে সকলে হোম কোয়ারেন্টাইন মেনে চলুন। পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকারক সহযোগীতা করুন। সামাজিক দুরত্ব রক্ষা করতে ভুলবেন না। সেনাবাহিনীকে কঠোর হতে বাধ্য করবেন না’। সেনাবাহিনীর একটি টহল দল বৃহস্পতিবার বেলা ২ টার দিকে করোনা সচেতনতায় বাগেরহাটের মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় এ বার্তা প্রচার করে।

লেফটেন্যান্ট সাইফুল্লাহ খানের নেতৃত্ব দলটি মোরেলগঞ্জ সদর বাজারসহ কয়েকটি সাপ্তাহিক বাজার, বাসষ্ট্যান্ড, জনগুরুত্বপূর্ণ এলাকা ও ঘনবসতিপূর্ণ পাড়া মহল্লায় ঘুরে ঘুরে সচেতনতামূলক বার্তা প্রচার করেন। দলটি এ সময় জীবানুনাশক ওষুধও স্প্রে করে। উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে টহল দলের সাথে ছিলেন।

মোরেলগঞ্জে এখন পর্যন্ত কোন করোনা রোগীর সন্ধান পাওয়া যায়নি। তবে উপজেলা হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যমতে এখনো ১৯ জন বিদেশ ফেরত ব্যাক্তি হো কোয়ারেন্টাইনে আছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765