শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মোরেলগঞ্জে ইউপি সদস্যের চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

মোরেলগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

বগেরহাটের মোরেলগঞ্জে নাজমুল হাসান রানা(৪০) নামে এক ইউপি সদস্যের দুটি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১টার দিকে তার বাড়ির কাছে শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রানার স্বজনেরা তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে নিয়ে গেছেন।

রানার স্ত্রী মুকুল বেগম বলেন, উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যড. আমিরুল আলম মিলনের সাথে দেখা করে বাড়িতে ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। তারা রানার দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে উপড়ে ফেলেছে।

বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের ছেলে রানা ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নেতা। কি কারনে, কারা তার ওপর হামলা করেছে তা একনো জানা যায়নি।

এ সম্পর্কে থানার এসআই দিপঙ্কর মন্ডল বলেন, ঘটনার কিছুক্ষণ পর থেকেই রানার ওপর হামলাকারিদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765