শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মোরেলগঞ্জের মিজান খা যুবলীগ থেকে বহিষ্কার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজান খাকে (৪৫) মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম আজ সোমবার মিজান খা’র বহিষ্কারাদেশের নোটিশ গণমাধ্যম কর্মীদের কাছে পৌছে দেন।

উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম ও যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, মাদকের সাথে সংশ্লিষ্টতা, চাঁদাবাজি করাসহ সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে তাকে ৪মাস পূর্বে দল থেকে বহিস্কার করা হয়েছে।

ভাটখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিজান খা ২০১৮ সালে যুবলীগের সাধারণ ম্পাদক হওয়ার পর থেকে বাগেরহাট, পিরোজপুর, কচুয়া, শরণখোলা, মঠবাড়িয়া ও জিয়ানগর উপজেলায় ইয়াবা পাইকারি বিক্রয় করে আসছেন বলে কথিত রয়েছে।

মিজান খা গত বৃহস্পতিবার বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে ১০৬ পিচ ইয়াবা ও গাঁজাসহ ২য় দফায় গ্রেফতার হন। তার বিরুদ্ধে বাগেরহাট সদর ও মোরেলগঞ্জ থানায় মাদক, মারপিট ও চাঁদাবাজি অভিযোগে ৬টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765