শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে চাপা দেওয়া চেষ্টা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

খুলনায় মোটর সাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় রজব আলী নামে এক ট্রাফিক সর্জেন্টকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন এক চালক। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে খুলনা জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় মোটর সাইকেলসহ চালক ইসমাইলকে আটক করেছে পুলিশ। আটককৃত ইসমাইল খুলনার টুটপাড়া এলাকার শাহাজানের ছেলে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সম্পত্তি বিভাগের কর্মচারী।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, জেলার পরিষদের সামনে সার্জেন্ট রজব আলী ডিউটিরত ছিল। দুপুরের দিকে কেসিসি কর্মচারী ইসমাইল মোটরসাইকেল চালিয়ে সিটি কর্পোরেশনের ভবনের দিকে যাচ্ছিলেন। এ সময় সার্জন্টে তাকে গাড়ী থামাতে বলে। সে গাড়ী থামালে কাগজপত্র দেখতে চায় সার্জেন্ট। কিন্তু ইসমাইল কোন কাগজপত্র না দেখিয়ে গাড়ী চালিয়ে চলে যেতে চেষ্টা করে। এ সময় সার্জেন্ট তার গাড়ীর পিছনে ধরে থামানোর চেষ্টা করে। কিন্তু সে গাড়ী না থামিয়ে সার্জেন্টকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এঘটনায় ইসমাইলকে আটক করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765