শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




মোংলা প্রেস ক্লাবের সভাপতির বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের নিন্দা

মোংলা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

মোংলা প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক ও দৈনিক প্রবাহ পত্রিকার স্থানীয় প্রতিনিধি এইচ,এম দুলালের বিরুদ্ধে রফিকুল ইসলাম বাবলু নামে এক ব্যাক্তি মামলা দায়ের করেছেন।

মামলার প্রতিবাদে শনিবার বেলা সাড়ে ১১ টায় প্রেস ক্লাব মিলনায়তনে এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাব সভাপতি এইচ,এম দুলালের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানীমুলক’ মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোঃ হাসান গাজী, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি আহসান হাবিব হাসান, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি এম এ মোতালেব, দৈনিক সমকাল প্রতিনিধি মনিরুল হায়দায় ইকবাল, দৈনিক যুগান্তর প্রতিনিধি আমির হোসেন আমু,বাংলাভিশন টিভির প্রতিনিধি জসিম উদ্দিন, সময় টিভির প্রতিনিধি মাহমুদ হাসান,ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি নুর আলম শেখ, পরিবর্তন ডট কম প্রতিনিধি এম এম ফিরোজ, আর টিভির প্রতিনিধি সোহাগ মোল্লা, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মনিরুল ইসলাম দুলু, এটিএন নিউজ প্রতিনিধি নিজাম উদ্দিন,দৈনিক দিনকাল প্রতিনিধি একরাম হোসেন, দৈনিক জনতা প্রতিনিধি ইব্রাহিম হোসেন, দক্ষিণাঞ্চল প্রতিদিন’র প্রতিনিধি শফিকুল ইসলাম শান্ত ও দৈনিক গণ জাগরনের রিয়াজুল আলিম প্রমুখ।

সভায় এইচ,এম দুলালের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানীমুলক’ মামলা দ্রুত প্রত্যাহারের দাবী ও নিন্দা জানান উপস্থিত সাংবাদিকেরা। তারা বলেন, সাংবাদিক এইচ,এম দুলালের ও তার পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতেই একটি কুচক্র মহল দুলালকে মিথ্যা মামলায় সাজিয়েছেন। মিথ্যা মামলায় তাকে কোন প্রকার হয়রানী না করাসহ তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা দ্রুত প্রত্যাহারে দাবীতে মোংলা প্রেস ক্লাবসহ স্থানীয় সকল সাংবাদিকদের রবিবার বেলা ১১ টায় মোংলা পৌর শহরের চৌধুরীর মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন, সরকারে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদাণসহ নানা কর্মসূচী পালনে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765