শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




মোংলায় ২৬ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

মোংলা বন্দরের হারবারিয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকায় রবিবার (৪ আগস্ট)ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্কহেড ভর্তি ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন।
তবে এ ঘটনায় কাউকেই আটক করতে পারেনি তারা।

কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে বাল্কহেড ভর্তি ভারতীয় শাড়ি কাপড়ের একটি বিশাল চালান মোংলা বন্দর এলাকা দিয়ে পাচার করা হবে গোপন সূত্রে এমন সংবাদ জানার পর  শনিবার (৩ আগস্ট) বিকাল থেকেই ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয় কোস্টগার্ড বাহিনীর অপারেশন টিমের সদস্যরা। সারারাত অবস্থান করার পর রবিবার ভোর রাতের দিকে হারবারিয়া চ্যানেলের নন্দবালা খাল এলাকায় একটি বাল্কহেড দেখে ওই নৌযানে থাকা কয়েক জন চোরাকারবারীকে  চ্যালেন্জ করে  কোস্টগার্ড সদস্যরা। এসময় বাল্কহেডে অবস্থান করা চোরাকারবারীরা কোস্টগার্ড বাহিনীর প্রতিরোধের মূখে টিকতে না পেরে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে ওই নৌযানে তল্লাশী করে বস্তাভর্তি ২৪ হাজার ৪৯৫ পিস শাড়ি,৩১ পিস লেহেঙ্গা, ১১৯ পিস ফ্রক ও ৭৬ পিস প্লাজো জব্দ করা হয়।
জব্দকৃত শাড়ী কাপড় ও বাল্কহেড কোস্টগার্ড বেইজে আনার পর সেখান থেকে মোংলা থানায় স্থানান্তর করা হয়েছে।

জব্দকৃত শাড়ি কাপড় ও বাল্কহেডটির আনুমানিক মূল্য ২৫ কোটি ৫৫ লাখ ৩৯ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো জানান, সাম্প্রতিক সময়ে সুন্দরবন সংলগ্ন খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এলাকার বিভিন্ন চোরাচালান কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় কোস্টগার্ড বাহিনীর পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। কঠোর নজরদারির কারনে বড় ধরনের ভারতীয় শাড়ি কাপড়ের চালানটি আটক করতে সক্ষম হয়েছি আমরা।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765