শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




মোংলায় ভারতীয় ১১ জেলে আটক

মোংলা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে আবারও ১১ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

সোমবার ভোরে মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে এফ. বি হীরা পার্বতী নামক একটি ট্রলারসহ ওই জেলেদের আটক করা হয়।

আটক জেলেরা হলো- সিদ্বিরশর গানা (৫৪), শ্রীকৃষ্ণ (৫৩), দিপক বাড়ই (৩৫), রামকৃষ্ণ দাস (৩০), হরিপ্রধান (৫৭), সুভাষ পাল (৫২), মাইনু হানবেগ (৫৮), পিন্টু মন্ডল (৪৮), জন্টু মৃধা (৫৫), প্রদীপ পাল (৩৫) ও গোকুল দলপতি (৩৭)। পরে নৌবাহিনী আটক জেলেদের মোংলা থানা-পুলিশে হস্তান্তর করলে পুলিশ দুপুরেই তাদেরকে বাগেরহাট আদালতে পাঠায়। আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেছে।

এ সকল জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলায় বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ধারায় মামলা দায়েরর পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মোংলার দিগরাজ নৌ ঘাঁটির পিওআর (জি) এম ইমান আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে এ মামলা করেন।

নৌ বাহিনীর বরাত দিয়ে মোংলা থানা-পুলিশের এসআই আবুল হোসেন জানান, অবৈধভাবে অনুপ্রবেশ এবং সমুদ্রসীমা লঙ্ঘন করে মাছ শিকারের সময় নৌ বাহিনী তাদের আটক করে। এর আগে গত ১ অক্টোবর (মঙ্গলবার) ১৫ জন এবং ৪ অক্টোবর (শুক্রবার) ২৩ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। তারা এখন বাগেরহাট জেলে হাজতবাস করছেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765