বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক




মোংলায় ফিশিং ট্রলারসহ ২৩ ভারতীয় জেলে আটক

মোংলা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

আবারও বাংলাদেশের জলসীমা থেকে দুটি ফিশিং ট্রলারসহ ২৩ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। তাদের হস্তান্তর করা হয়েছে মোংলা থানায়।

মোংলা থানার ডিউটি অফিসার আমিনুল ইসলাম জানান, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বাংলাদেশের সীমানা থেকে দুটি ট্রলারসহ ২৩ ভারতীয় জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। এরপর শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে মোংলা থানায় ভারতীয় জেলেদের হস্তান্তর করা হয়। আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার (৫ অক্টোবর) সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে।

এর আগে অনুপ্রবেশের দায়ে ১ অক্টোবর একটি ফিশিং ট্রলারসহ ১৫ ভারতীয় জেলেকে মোংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765