শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মোংলায় টানা বৃষ্টিতে বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া

মোংলা প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

টানা বৃষ্টিতে মোংলা শহরজুড়ে বইছে শীতল হাওয়া। ঠিক যেন শীতের আগমনী বার্তা। প্রকৃতির খেয়ালে হেমন্তের শুরুতেই মোংলায় শীতের আগাম আমেজ অনুভূত হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। কার্তিকের শুরুতে এমন আবহাওয়া আরও একদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল (২৪ অক্টোবর) বৃহস্পতিবার বিকাল থেকে বৃষ্টিপাতের ফলে শীতের আগমনী বার্তা বইতে শুরু করেছে। রাতে মৃদু বাতাসে বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। উত্তর থেকে আসছে শীতল হাওয়া, ফলে এরই মধ্যে শীত পড়তে শুরু করেছে। বৃষ্টি শেষ হলে ঠাণ্ডার প্রভাব ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে অসময়ের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। বৃষ্টির কারনে বাইরে দিনভর সাধারণ মানুষের আনাগোনা ছিল খুবই কম। দিনে একবারও সূর্যের দেখা মেলেনি। সারাদিনই ঝরছে বৃষ্টি।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে, সঙ্গে হালকা বাতাস। তবে, কোনো সংকেত নেই। শনিবার (২৬ অক্টোবর) বিকেল নাগাদ আকাশ রৌদ্রোজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। সাগরের লঘুচাপ কেটে গেলেই শীত চলে আসবে। আগামী মাসের প্রথম সপ্তাহের পর শীত অনুভূত হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765