শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মোংলায় ছোট ভাইয়ের দায়েক কোপে বড় ভাই খুন !

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

বাগেরহাটের মোংলায় আপন ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছে। বড় ভাইয়ের মুদি দোকানের বাকী টাকা চাওয়ায় ছোট ভাই তাকে কুপিয়ে জখম করে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুপিয়ে জখমের পর শনিবার বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর আলম জানান, মোংলার দিগরাজ বাজারের অটোরাইস মিলের বিপরীত পাশে শেখ আজম (৫২) দীর্ঘদিন ধরে মুদি দোকান দিয়ে আসছিলেন। শেখ আজমের মুদি দোকান থেকে তার আপন ছোট ভাই শেখ ফরিদ বাকীতে পণ্য ক্রয় করতেন। দোকানের বাকী পাওনা টাকা চাওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুই ভাই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে বড় ভাইর মাথার বাম পাশে ও সাবল দিয়ে ডান পায়ে আঘাত করে। এতে বড় ভাইয়ের মাথা মারাত্মক জখম হয় এবং পায়ের বৃদ্ধাঙ্গুলী কেটে পড়ে যায়। তাৎক্ষনিভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শনিবার বিকেলে বাগেরহাটের ফকিরহাট এলাকায় তার মৃত্যু হয়। সন্ধ্যায় লাশের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে মোংলা থানা পুলিশ। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে সোহেল রানা (২৬) বাদী হয়ে চাচা শেখ ফরিদ (৪৮) ও চাচাতো ভাই (ফরিদের ছেলে) শেখ ইয়াছিনের (২৫) বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় হত্যা মামলা দায়েরের জন্য লিখিত এজাহার দাখিল করেছেন।

মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই জাহাঙ্গীর আলম আরো বলেন, হত্যা মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এখনও এ ঘটনায় কেউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765