সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




মোংলায় অগ্নিকান্ডে সাংবাদিকের বাড়ি পুড়ে ছাই

মোংলা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯

যশোর থেকে প্রকাশিক দৈনিক স্পন্দন পত্রিকার মোংলা প্রতিনিধি ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসেন রনির বসত ঘরে আগুন লেগে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে সাবেক ডক শ্রমিক হাসপাতালের পাশে অবস্থিত  তার বসত ঘরে বিদ্যুতের শর্টসার্কিটে আগুন লেগে মুহুর্তের মধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
সাংবাদিক এরশাদ হোসেন রনি প্রায় এক বছর পুর্বে তার মাকে হারায়। এছাড়া তিনি একটি দুরারোগ্য রোগে ভুগছেন। সোমবার সকালে রনি তার বাবাকে সাথে নিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় অবস্থান করছিলেন।

বিকাল সাড়ে ৫টার দিকে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে রনির বসত ঘরে আগুন লাগে। এসময় এলাকাবাসী ছুটে আসলে আগুন নেভাতে ব্যর্থ হয়। মুহুর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা তার মৃত মায়ের স্মৃতিসহ রনি ও তার কলেজ পড়ুয়া ছোট ভাইয়ের বই, স্কুল কলেজের সকল সার্টিফিকে এবং তাদের মুল্যবান আসবাব পত্রাদি পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় আধ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় রনির বাবা মোঃ ইউনুস আলী।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765