শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার : ১ অপহরণকারী আটক

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার হয়েছে। এসময় আটক করা হয়েছে  ১ অপহরণকারীকে। রবিবার (১১ জানুয়ারি) সন্ধায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, গত ২০ ডিসেম্বর সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা মোছাঃ লিমা খাতুন (১৮) নামে এক নারীকে কৌশলে খুলনার দাকোপ থানাধীন বানিশান্তা এলাকায় অপহরণ করা হয়। ভুক্তভোগী নারী দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তাঁর স্বামী সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরবর্তীতে,  ১০ জানুয়ারি  সন্ধ্যা ৬টায় ভুক্তভোগীর স্বামী বাণিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন। এসময় সাগর মোল্লা (২৫) নামক অপহরণকারী তাদেরকে অনুসরণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে ভুক্তভোগীর ভাই পরিচয়ে পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি কোস্ট গার্ড অবগত হলে কোস্ট গার্ড বেইস মোংলা হতে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এসময় আভিযানিক দল অপহৃত নারীকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত নারী ও আটককৃত অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়। উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765