রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে মায়ের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

পিরোজপুরের ইন্দুরকানীতে মেয়ের মৃত্যুর সংবাদ পেয়ে মারা গেছেন মা মিনারা বেগম (৫০)। বৃহস্পতিবার বিকালে উপজেলার উত্তর বালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার উত্তর বালিপাড়া গ্রামের জব্বার বেপারীর মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী রেশমা আকতারকে (১৪) তার মা মিনারা বেগম মাঠ থেকে হাঁস আনতে ও অন্যান্য কাজ করতে বলে। এ সময় রেশমা কাজ করতে পারবে না জানালে তার মা তাকে জুতা দিয়ে মারে। এতে রেশমা রাগে ক্ষোভে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যায় রেশমা।
পরে মেয়ের মৃত্যুর খবর শুনে তার মা মিনারা বেগম স্ট্রোক করে মারা যায়।

ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিন জানান, মাঠ থেকে রেশমা হাঁস না আনায় মা তাকে জুতাপেটা করার ক্ষোভে রেশমা কীটনাশক পান করে আত্মহত্যা করে। এ খবর শুনে তার মা মিনারা বেগম স্ট্রোক করে মারা যায়। রেশমার লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765