শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মূখে মাক্স পরা না থাকলে পণ্য না বিক্রি করার অঙ্গীকার ব্যবসায়িদের

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২০

“মূখে মাস্ক পরা না থাকলে আমি পণ্য বিক্রি করব না” এই শ্লোগানে বাগেরহাটে ব্যতিক্রমী প্রচারাভিযানে নেমেছে ব্যবসায়িদের সংগঠন শিল্প ও বণিক সমিতি । রোববার দুপুরে বাগেরহাট শহরের শালতলা মোড়ে এই ব্যতিক্রমী প্রচারাভিযানের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। ক্রেতাদের মূখে মাস্ক পরা না থাকলে দোকানিরা তাদের কাছে কোন পণ্য বিক্রি না করার অঙ্গীকার করেছে। বাগেরহাট শহরের শালতলা মোড়, কাজী নজরুল ইসলাম সড়ক, মেইন রোড, খানজাহান আলী সড়কসহ বিভিন্ন সড়কের দোকানে দোকানে স্টিকার লাগিয়ে প্রচারণা চালানো হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেন, বাগেরহাট জেলা শহরকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে নানামূখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরমধ্যে ভাইরাসের সংক্রমণ রোধে চেম্বার অব কমার্স ব্যতিক্রমী একটি উদ্যোগ গ্রহণ করেছে। মূখে মাক্স পরা না থাকলে দোকানিরা ক্রেতা সাধারণের কাছে পণ্য বিক্রি করবে না এমন প্রচারমূলক পোস্টার ছাপিয়ে দোকানে দোকানে লাগিয়ে দিচ্ছে। এতে করে দোকানিদের পাশাপাশি ক্রেতাদের মধ্যে সচেতনতা বাড়বে। কেননা মূখে মাক্স না পরলে ভাইরাসের সংক্রমণ ছড়ায়। তাই বাড়ির বাইরে আসা সবার জন্য মাক্স পরা এখন বাধ্যতামূলক। নিজে মাক্স পরব এবং অন্যকেও মাক্স পরতে উদ্বুদ্ধ করব।

সাংবাদিক আহাদ হায়দার বলেন, সম্প্রতি বাগেরহাট জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ অস্বাভাবিকহারে বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে জেলায় ৭৫ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। বাগেরহাটবাসীকে ভাইরাসের হাত থেকে রক্ষা করতে জনসমাগমের উৎস স্থল হাট বাজার। এই হাট বাজারে আসা মানুষদের স্বাস্থ্য সুরক্ষা দিতে স্থানীয় ব্যবসায়িদের সংগঠন শিল্প ও বণিক সমিতির সাথে আমরা সভা করি। যেহেতু হাঁচি, কাশি’র মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ায় সেহেতু সবার মূখে মাক্স পরা বাধ্যতামূলক। তাই স্থানীয় দোকানিরা যাতে সবাই মাস্ক পরে কেনাবেচা করে এবং যারা ক্রেতা সাধারণ তারা মাক্স না পরে আসলে তাদের কাছে পণ্য বিক্রি না করতে উদ্বুদ্ধ করা হয়। তারা আমাদের সাথে একমত পোষণ করায় আমরা যৌথভাবে প্রচারাভিযান শুরু করেছি। এতে ভাইরাসের সংক্রমণ অনেকাংশে কমে আসবে বলে মনে করেন এই এভোকেসি টিমের সদস্য।

বাগেরহাট শিল্প ও বণিক সমিতি’র সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শিল্প ও বণিক সমিতি সব সময় সচেতন রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে যেন সব ব্যবসায়িরা কেনাবেচা করেন তার জন্য শুরু থেকেই আমরা কাজ করছি। তারই অংশ হিসেবে “মূখে মাক্স পরা না থাকলে আমি পণ্য বিক্রি করব না” এই শ্লোগানে আমরা প্রচারাভিযানে নেমেছি। আমরা বাগেরহাটের ব্যবসায়ি ও ক্রেতা সাধারণের স্বাস্থ্য সুরক্ষা দিতে পাঁচ হাজার স্টিকার ছেপে দোকানে দোকানে লাগিয়ে দিচ্ছি। ক্রেতাদের মূখে মাক্স না থাকলে দোকানিরা তাদের কাছে কোন পণ্য বিক্রি করবে না বলে সংগঠনের কাছে অঙ্গীকার করেছে বলে দাবি করেন এই ব্যবসায়ি নেতা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট শিল্প ও বণিক সমিতির সভাপতিশেখ লিয়াকত হোসেন লিটন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, সদস্য নকিব নজিবুল হক নজু, আহাদ উদ্দিন হায়দার, মেহেবুবুল হক কিশোর, এ্যাডভোকেট লুনা সিদ্দিকী প্রমূখ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765