বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




মুম্বাইয়ে সরকারি তেল সংস্থার প্ল্যান্টে আগুন, নিহত ৭

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

ভারতের মুম্বাইয়ের কাছে উরানে সরকারি তেল সংস্থা ওএনজিসির একটি তেল ও গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে অগ্নিকাণ্ডের সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

মঙ্গলবার সকাল ৭টা টার দিকে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। প্ল্যান্টের ভেতরেই আটকে পড়েন অনেক কর্মী। খবর এনডিটিভির।

নিহতদের মধ্যে পাঁচজন ওএনজিসির কর্মী ও দুইজন দমকলকর্মী।

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২২টি ইঞ্জিন এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম। আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়া কর্মীদের উদ্ধারের চেষ্টা চালায় তারা। প্রায় ঘণ্টা দুয়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ওএনজিসি জানিয়েছে, মুম্বাই থেকে ৪৫ কিলোমিটার দূরে উরানে তেল ও গ্যাস প্রক্রিয়াজাতকরণের প্ল্যান্টে আগুন লাগে। তবে এতে তেল শোধনের কাজে কোনো প্রভাব পড়েনি। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সে জন্য পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাঠিয়ে দেওয়া হচ্ছে গুজরাতের হাজিরা প্ল্যান্টে।

কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্ল্যান্টের এক কিলোমিটার এলাকা সিল করে দিয়েছে পুলিশ।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765