বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মুন্সিগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯

মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ দশজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।

লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ঢাকাগামী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে শিমুলিয়াঘাটগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয় জন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন মারা গেছেন বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন লৌহজং ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, আহত যাত্রীদের চিকিৎসা চলছে। এ ঘটনায় নিহতদের মধ্যে শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধা (৭০) ও এক শিশুর (৮) মরদেহ রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765