বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স সোসাইটির উদ্যোগে অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ

মির্জাগঞ্জ (পটুয়াখালী ) প্রতিনিধি :
  • প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২০

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঘরবন্দী কর্মহীন ও অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স সোসাইটি ।

গতদুইদিন থেকে উপজেলার ২নং মির্জাগঞ্জ, ৩নং আমড়াগাছিয়া, ৪নং দেউলী-সুবিদখালী ইউনিয়নে নিম্ন-আয়ের পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দেয়া হয় ।

এই সময় টেলিকনফারেন্সে সভাপতি সৈয়দ রাশেদুল হাসান রেজা বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত। দেশের এই দুঃসময়ে যারা ক্ষতিগ্রস্ত এবং যাদের আয়-রোজগার বন্ধ তাঁদের সাহাযার্থে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়া পলাশ, সহ-সভাপতি ইব্রাহিম খান , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাসেল খান সুজন,সহ–সাধারন সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, চাকুরি বিষয়ক সম্পাদক জোবায়ের মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহীদ মোল্লা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ রাফি, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ মারুফুল ইসলাম, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম খান রাব্বি, কার্যকরী সদস্য মোঃ আরিফুল ইসলাম প্রমুখ ।

এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান সমন্বয়কারী এম. এম. মাসুদ রহমান, সভাপতি সৈয়দ রাশেদুল হাসান রেজা , সহ-সভাপতি সুশান্ত সাহা, ইমাদুল হক ও সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ।

উল্লেখ্য, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ইঞ্জিনিয়ার্সদের সংগঠন “মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স সোসাইটি” ২০১০ সাল থেকে উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি তরুণ ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিত্ব করে আসছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765