বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মিরপুরে ভয়াবহ আগুন : নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিস

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

 

মিরপুর ৭ নম্বর ঝিলপাড়ের চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। শুক্রবার রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড়ে অবস্থিত বস্তিতে সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ  অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহতের বিষয়ে বিস্তারিতভাবে তিনি কিছু জানাতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিলপাড়ের বস্তির চারদিকে বহুতল ভবন থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। এ ছাড়া বস্তির পাশে গাড়ি চলাচলের জন্য কোনো রাস্তাও নেই।এ দিকে বাতাসের কারণে আগুন বহুতল ভবনের দিকে ছড়িয়ে পড়ছে। এ কারণে ভবনের বাসিন্দারা দিগ্বিদিক ছোটাছুটি করছেন।

ঝিলপাড় বস্তির বাসিন্দা রহিত বলেন, এখানে প্রায় সাত হাজার ঘর রয়েছে। ভেতরে অনেক লোক আটকা পড়ে আছে। আমিও ভেতরে ছিলাম। অনেক কষ্টে বেরিয়ে এসেছি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765