শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মিরপুরে আনসার আল ইসলামের ৩ সদস্য আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট।

আটককৃত হলেন- আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া ও আহম্মদ আলী।

শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

এসময় দেশীয় অস্ত্র, বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান জানান, রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তারা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।

তিনি দাবি করেন, আটকের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংগঠনটির সদস্যরা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় অস্ত্রসহ আক্রমণ করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি ছোড়ে।

এ সময় জঙ্গি সদস্যদের দায়ের কোপে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে জঙ্গি জাকারিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765