শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকে তলব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯
মাহী বি চৌধুরী ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে।

রোববার মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী ও তার স্ত্রী আশফাহকে তলবি নোটিশ পাঠিয়েছেন দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ। ওই তলবি নোটিশে তাদেরকে ৭ আগস্ট সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

এর আগে মাহী ও তার স্ত্রীর বিরুদ্ধে বিদেশে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।

নাম প্রকাশ না করে দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগ আছে। এই অর্থের উৎস জানতে তাদের তলব করা হয়েছে। ৭ আগস্টে তলব করা হলেও গত জুন মাস থেকেই তাদের অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মাহী ও তার স্ত্রীর সম্পদ, সম্পদের উৎস, ব্যাংক হিসাব জানতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান দুদকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765