সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




মালয়েশিয়ায় ২৬৬ বাংলাদেশি আটক

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের চলমান অভিযানে বাংলাদেশিসহ ৫২৫ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতু ইন্দিরা খাইরুল দাজাইমি বিন দাউদের নেতৃত্বে ১৭৫ জন অভিবাসী বিভাগের কর্মকর্তা ও এসএসএম, জিপিএনসহ মোট ২৪৭ জন কর্মকর্তা এ অভিযানে অংশ নেন।
ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর বাংলা মার্কেট খ্যাত কোটারায়া, জালান সিলাং বাস স্টেশন ও পুডু এলাকার অলি-গলিতে ব্যাপক অভিযান শুরু করে সংশ্লিষ্ট বিভাগ।

দীর্ঘ সময় পরিচালিত এ অভিযানে এক হাজার ৭০৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে। এর মধ্য থেকে ২৬৬ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করে আইন প্রয়োগকারী সংস্থা।

ইমিগ্রেশন প্রধান দাতুক দাতু ইন্দিরা খাইরুল দাজাইমি জানান, আটকদের কাছে বৈধ কোনো নথিপত্র না থাকায় এবং ভিসা আইন অনুযায়ী নির্দিষ্ট স্থানে কাজ না করায় তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) এর অধীনে আরও ব্যবস্থা নেয়া হবে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765