সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




মার্কিন প্রেসিডেন্টের পদে লড়বেন না মিশেল ওবামা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০১৯

জল্পনাটা শুরু হয়েছিল কিছুদিন আগেই। কিন্তু এবার তাতে পানি ঢেলে দিলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা নিজেই। আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট দলের প্রার্থী হওয়ার ‘সম্ভাবনা’ সম্পর্কে প্রশ্নে বারাক ওবামার স্ত্রীর জবাব, ‘আমার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার সম্ভাবনা শূন্য শতাংশ। আমি মনে করি দেশের কাজ করার জন্য আরও অনেক পথ রয়েছে।’

সম্প্রতি হলিউডের চলচ্চিত্র পরিচালক মিশেল মুরসহ আমেরিকার বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি মতামত দিয়েছেন, মিশেল প্রার্থী হলে রিপাবলিক্যান প্রেসিডেন্ট ট্রাম্পের পুনর্নির্বাচিত হওয়া কঠিন হবে। বৃহস্পতিবার মুর মন্তব্য করেছিলেন, ‘আমেরিকাবাসীর মধ্যে মিশেল কতটা জনপ্রিয়, তা সকলেই জানেন। ডেমোক্র্যাটদের মধ্যে ট্রাম্পকে হারানোর ক্ষমতা একমাত্র মিশেলেরই রয়েছে।’
২০২০ সালের প্রেসিডেন্ট ভোটে ডেমোক্র্যাট দলের প্রাথমিক ২০ জন সম্ভাব্য প্রার্থীর তালিকার মিশেলের নাম নেই। কিন্তু দলীয় সমর্থকদের বড় অংশ তাকে চাইছেন বলে মার্কিন সংবাদমাধ্যমের একাংশের দাবি। যদিও একটি সাক্ষাৎকারে সেই সম্ভবনা খারিজ করে মিশেল বলেন, ‘দেশের উন্নতি বা বিশ্বের কল্যাণের জন্য নানা ভাবেই কাজ করে যাওয়া সম্ভব। মার্কিন পরিবারগুলির স্বাস্থ্য এবং জীবনমানের উন্নতির লক্ষ্যে তরুণ প্রজন্মকে নিয়ে আমি ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছি। তবে ওভাল অফিসের ক্ষমতায় বসার ইচ্ছা নেই আমার। কারণ আমি মনে করি সেটি আমার জন্য নয়।’

বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন ফার্স্ট লেডি হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন মিশেল। মার্কিন মিডিয়ার জল্পনা ছিল, হোয়াইট হাউসে বারাকের ডেমোক্র্যাট পূর্বসূরি বিল ক্লিন্টনের স্ত্রী হিলারির মতোই সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন মিশেলও। এমনকি, ২০১৬ সালে প্রেসিডেন্ট ভোটের আগে মিশেলের প্রার্থী হওয়ার সম্ভাবনা ঘিরে জল্পনাও তৈরি হয়েছিল। কিন্তু সেবার বারাক ওবামা স্বয়ং তা খারিজ করেছিলেন। একটি সাক্ষাৎকারে বিদায়ী প্রেসিডেন্ট বারাক রসিকতা করে বলেছিলেন, ‘জীবনে তিনটি বিষয় নিশ্চিত, মৃত্যু, কর এবং মিশেলের প্রেসিডেন্ট নির্বাচনে না লড়া।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765