রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




মার্কিন পাইলট গ্রেফতার চীনে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

অস্ত্র চোরাচালানের দায়ে অভিযুক্ত করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস কোম্পানি ফেডএক্সের একজন মার্কিন পাইলটকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছে চাইনিজ পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল গ্রেফতারকৃত পাইলটের নাম টড এ. অন বলে জানিয়েছে।

চাইনিজ পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র গেং শুয়াং শুক্রবার সংবাদমাধ্যমকে বলেন, ‘চীনের দক্ষিণাঞ্চলের শহর গুয়াংজু থেকে ঐ মার্কিন কুরিয়ার পাইলটকে ১২ সেপ্টেম্বর আটক করে কাস্টম কর্মকর্তারা। এসময় তার কাছে ৬৮১ এয়ারসফট সিরিজের বেশকিছু গুলি পাওয়া যায়। গুয়াংজু থেকে হংকংয়ে যাওয়ার চেষ্টা করছিলো সন্দেহভাজন সেই ব্যক্তি।’
এদিকে নিজেদের কর্মকর্তার উপর চোরাচালানের অভিযোগে নড়ে বসেছে ফেডএক্স। কারণ এর সাথে তাদের দীর্ঘদিনের সুনামও জড়িত। বিশ্বখ্যাত কুরিয়ার সার্ভিস কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য তারা তৎপরতা চালাচ্ছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের দেয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত টড আগে মার্কিন বিমানবাহিনীতে একজন কর্নেল ছিলেন। টডের ব্যাগে অধাতব কিছু গুলি এবং রেপ্লিকা বন্দুক পাওয়া গেছে। এগুলো তেমন ধ্বংসাত্মক অস্ত্র বলে বিবেচিত হয় না। তবে, চীন তাদের তদন্ত শেষ না করা পর্যন্ত ঐ পাইলট দেশটির বাইরে বের হতে পারবেন না।

গেং শুয়াং জানান, ‘টডকে আপাতত জামিন দেয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে তদন্ত চলছে।’

উল্লেখ্য, অস্ত্র-নিয়ন্ত্রণের জন্য চীনের এমন কিছু আইন আছে, যেগুলো পৃথিবীর সবচেয়ে কঠোর আইনগুলোর মধ্যে পড়ে। ২০১৬ সালে দেশটির ফুজিয়ান প্রদেশে এক ব্যক্তি ইন্টারনেটের মাধ্যমে ২৪টি রেপ্লিকা বন্দুক কেনার অর্ডার করেন। পরে ওই ব্যক্তিকে শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে দেশটির আদালত।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765