রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




‘মানববন্ধন করে খালেদা জিয়ার মুক্তি হবে না’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হলে দলকে সংগঠিত করে রাজপথে লড়াই করতে হবে। মানববন্ধন করে খালেদা জিয়ার মুক্তি হবে না।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে দেশে গুম খুন হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া ১৮ মাস ধরে জেলে আর এই অবৈধ সরকারের ৬ মাস অতিবাহিত হল। এই ছয় মাসে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ছাড়া খালেদা জিয়ার মুক্তির জন্য আর কিছু কি দেখতে পেরেছেন?

এই বিএনপি নেতা বলেন, এই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে হলে দলকে সংগঠিত করে লড়াই করতে হবে, মানববন্ধন করে নয়।

ফারুক বলেন, দলকে ঐক্যবদ্ধ করে বিশেষ করে ছাত্রদলের কমিটি দিতে হবে। কোনো পকেট কমিটি দিয়ে নয়। ঐক্যবদ্ধ কমিটি দিয়ে সরকারের বিরুদ্ধে নামতে হবে এবং খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তাছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765