শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মাদারীপুরে ৯ দোকান পুড়ে ছাই

মাদারিপুর প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

মাদারীপুরের কালকিনি উপজেলার পাথুরিয়াপাড় বাজারে শুক্রবার ভোরে আগুনে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের।

ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, পাথুড়িয়াপাড় বাজারে বেশির ভাগ দোকানের মালিক রাতে দোকানে থাকেন না। ভোরে কয়েকজন দোকান মালিক ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে দেখেন বাজারে আগুন জ্বলছে। এরপর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাজারের মের্সাস সরদার স্টোর, হাওলাদার ইলেকট্রিক, ইমরান কসমেটিক, সজিব স্টোর, ঝন্টু স্টোর, শিপন স্টোর, কুদ্দুস ইলেকট্রনিক্স, সামচু ফল ভান্ডারের সকল মালামালসহ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে ঝন্টু দাসের দোকানে থাকা নগদ ৭ লাখ টাকা ও অন্যান্য দোকানদারদের ৪০ লাখ টাকা পুড়ে গেছে।

পাথুরিয়ারপাড় বাজার কমিটির সভাপতি মতিন হাওলাদার বলেন, আমরা বাজারের ব্যবসায়ীরা বিভিন্ন অফিস থেকে লোন নিয়ে ব্যাবসা করছি, আমরা তো পথে বসে গেলাম। আমরা বাঁচবো কিভাবে, আমাদের লোনগুলি কিভাবে পরিশোধ করবো, আমরা সরকারের সহযোগিতা চাই।

মাদারীপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার সিরাজুল ইসলাম বলেন, ভোর ৫টার দিকে মুসল্লিরা নামাজ পড়তে এসে দেখেন বাজারে আগুন লেগেছে। তখন তারা খবর দিলে আমরা দ্রুত পদক্ষেপ নেয়ায় আগুন সহজে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তার আগেই ৯টি দোকান পুড়ে গেছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিটের কারণে আগুন লাগতে পারে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ক্ষতিগ্রহস্ত্র ব্যবসায়ীদের সরকারিভাবে সকল প্রকার সহযোগীতা করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765