শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মাদারীপুরে ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

মাদারিপুর প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

মাদারীপুর শহরের শান্তিনগর এলাকায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের চেষ্টার অপমান সহ্য করতে না পেরে রাতে আত্মহত্যার চেষ্টা করে ঐ স্কুল ছাত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটলেও মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবারের সদস্যরা বিষয়টি গোপণ রাখে। শুক্রবার দুপুরে বিষয়টি জানাজানি হলে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল ও স্কুলছাত্রীর সাথে কথা বলতে হাসপাতালে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের শান্তিনগর এলাকার জলিল চৌকিদারের ছেলে মাদকাশক্ত আমান চৌকিদার (২৪) একই এলাকার ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন থেকে উত্যাক্ত করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্কুল ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে আমান জোরপূর্বক রাস্তার পাশে একটি পরিত্যক্ত গ্যারেজে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এবং মারধর করে। পরে স্কুল ছাত্রী বাড়ী গিয়ে বিষয়টি তার বাবা-মাকে জানান। ধর্ষণের অপমান সহ্য করতে না পেরে রাতেই স্যাভলন খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ঐ স্কুলছাত্রী। পরে গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। ঐ ছাত্রী শহরের সামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল ওহাব বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনা শোনার পর আমরা ঐ ছাত্রীর বাড়ীতে এবং হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা করতে আসেনি। তারা আইনগত সহযোগিতা চাইলে আমরা দিতে প্রস্তুত আছি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765