শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মাদারীপুরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

মাদারিপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

মাদারীপুরের রাজৈরে উপজেলার ঘোষালকান্দি গ্রামে শনিবার রাতে সাপের কামড়ে মশিউর শিকদার (৪২) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। নিহত মশিউর একই এলাকার মৃত মালেক শিকদারের ছেলে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার বৈলগ্রামে শনিবার বিকালে তরিকুল সাপুড়ের বাড়ীতে মশিউর যায়। সেখানে সাপের বিষদাঁত ভাঙ্গার সময় অসাবধানতাবসত একটি সাপ মশিউরের বাম হাতে কামড় দেয়। কামড়ানোর পর মশিউর বৈলগ্রাম থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ী ঘোষালকান্দি আসে। পরে চিকিৎসার জন্য মাইক্রোবাসযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যায়।
সেখানে চিকিৎসারত অবস্থায় মশিউরের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয় চিকিৎসকরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১০টার দিকে মশিউরের মৃত্যু হয়।

তরিকুল সাপুড়ে জানান, সাপের দাঁত ভাঙ্গার সময় অসাবধানতাবসত একটি সাপ মশিউরের বাম হাতে কামড় দেয়। কামড়ানো পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল তারা খুলনা মেডিকেলে নিতে বলে এবং সেখানে নেয়ার পথে রাতে মশিউরের মৃত্যু হয়।

রাজৈর থানার ওসি মো: শাহজাহান মিয়া বলেন, আমি শুনেছি এক সাপুড়ে সাপের কামড়ে মারা গেছে। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, আমিও শুনেছি এক সাপুড়েকে সাপে কামড় দিয়েছে। ঐ সাপুড়ে আমাদের কাছে চিকিৎসা নিতে আসে নাই। তার পরিবারের লোকজন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765