শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মাদারীপুরে ভবনের নিচে মিলল স্কুলছাত্রের লাশ

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

মাদারীপুরে টেকেরহাট উপজেলায় স্কুলছাত্রকে হত্যার পর তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সোহান শেখ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ভূঁইয়াবাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

তবে পরিবারের অভিযোগ সোহানকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ছয়জনকে আটক করেছে।

নিহত সোহান শেখ রাজৈরের তেলিকান্দি এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং ইউনাইটেড সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

সোহানের বাবা হাবিবুর রহমান শেখ মাদারীপুর স্টার ক্যাবল নেটওয়ার্ক ডিস কন্ট্রোলরুম অপারেটরের কাজ করত। তার চাকরির সুবাধে দীর্ঘদিন ধরে মাদারীপুর শহরের জেলা পরিষদসংলগ্ন ভূঁইয়াবাড়ির মোড় এলাকায় এনায়েত হোসেন নান্নুর বাড়িতে ভাড়া থাকতেন।

স্বজনরা জানান, মঙ্গলবার বিকালে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় সোহান। এর পর থেকে নিখোঁজ ছিল সে। পরিবারের লোকজন একাধিকবার সোহানের মোবাইলে কল দিয়ে না পেলে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে ঘরের পাশে তিনতলা একটি ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় সোহানকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।

সোহানের বাবা হাবিব শেখ জানান, ওকে হত্যা করে এখানে কেউ ফেলে রেখেছে। তবে কে বা কারা হত্যা করতে পারে এ ব্যাপারে কিছু বলতে পারেননি তিনি।

মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। আমরা আপতত কিছুই বলতে পারছি না। তবে ওই কিশোরের শরীরে আঘাতে চিহ্ন আছে সেটি ছাদ থেকে পড়ে কিনা তা বোঝা যাচ্ছে না।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765