বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মাদারীপুরে ধর্ষণের শিকার দুই শিশু, মামলা নেয়নি পুলিশ

মাদারিপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০১৯

পৃথকভাবে ধর্ষণের শিকার হয়েছে মাদারীপুরের দুই শিশু। এই ঘটনায় ধর্ষণের শিকার দুই শিশুকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, শহরের শকুনী এলাকায় শাহাদাত হোসেন পলাশ বেড়াতে আসে এক আত্মীয়ের বাড়িতে। বাসায় কেউ না থাকায় সেই বাসারই ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করে। আত্মীয়তার সুবাদে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে মাদারীপুর সদর থানায় এই ঘটনায় মামলা হলেও আসামি গ্রেফতার হয়নি। নির্যাতিতা শিশুটির মা বলেন, আমার মেয়েকে ১৫ জুলাই দুপুরে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেছে। যে ধর্ষণ করেছে সে আমার মামাতো ভাই। উনি এর আগে ৪টি বিয়ে করেছে। এরপর আত্মীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়ার জন্য সময়ক্ষেপণ করে। আমি বিচার না পেয়ে থানায় মামলা করেছি। কিন্তু আসামি গ্রেফতার হয়নি।
এদিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে গত ২০ জুলাই সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা করতে গেলে প্রভাবশালীদের কারণে মামলা নেয়নি রাজৈর থানা পুলিশ।

ওই ছাত্রীর বাবা বলেন, আমার মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে মোশারফ মোল্লার ছেলে রেজাউল জোর করে ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয় সালিশদার রাজু মোল্লা, তাজু মোল্লা, দবির মোল্লা বিষয়টি মীমাংসা করে দেয়ার কথা বলে এবং আমাদের মামলা করতে নিষেধ করে। এভাবে কয়েকদিন যাওয়ার পরেও মীমাংসা করে দেয়নি। এরপর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। আমরা গরীব মানুষ। আমাদের টাকা নেই। তাই আমাদের পক্ষে মানুষও নেই।

মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, পৃথক দুই ধর্ষণের ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। মামলা হবে এবং দ্রুত সময়ের মধ্যেই আসামিও গ্রেফতার করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765