শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

মাদারিপুর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

মাদারীপুরের মোস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান এলাকায় দুই পক্ষের সংঘর্ষে শ্যাম দাশ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরো ১০ জন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান এলাকার নারায়ন বাড়ৈর সাথে পুকুরের মাছ ধরা নিয়ে একই এলাকার তারক দাশের কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে নারায়ন বাড়ৈর লোকজন হামলা চালিয়ে শ্যাম দাশকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে শ্যাম দাশকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নেয়ার পথে শ্যাম দাশ মারা যায়। পরে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে ঘটনাস্থালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765