শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মাদারীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মারিপুর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ১১টার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের খাগদী এলাকায় এই দুঘর্টনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কালকিনি উপজেলার ভূরঘাটা থেকে তিন ব্যক্তি মোটরসাইকেলযোগে মাদারীপুরে আসছিলেন। এসময় খাগদী এলাকায় আসলে অপরদিন থেকে আসা আরেকটি মটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিনজনই গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতদের মধ্যে একজন হলেন- কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকার মনছুর সর্দারের ছেলে ফজলুল হক সর্দার (৩০), অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত ব্যক্তি হলেন বরিশালের গৌনদীর উপজেলার খাঞ্জাপুর এলাকার মহুর আলী সর্দারের মেয়ে লিপি আক্তার (১৮)। এ ঘটনায় মাদারীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যদি নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, অপরজনের পরিচয় সনাক্ত করা যায়নি। যদি আইনগত ব্যবস্থা নিতে হয়, তাহলে পুলিশ সহযোগিতা করবে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765