বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
মেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ২–০ থেকে ৩–২ গোলে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয় বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




মাদারীপুরে ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু

মাদারিপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেয়ার পথে শনিবার রাত ২টার দিকে ডেঙ্গু আক্রান্ত সুমি আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতেই তার বাড়ি জেলার শিবচর উপজেলার কাঠালবাড়িতে আনা হয়েছে। এ নিয়ে মাদারীপুরের এখন পর্যন্ত ৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

জানা যায়, গত ২০ আগষ্ট জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ডেঙ্গু আক্রান্ত গৃহবধূ সুমি আক্তার। তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শনিবার তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পদ্মা পাড়ি দিয়ে ঢাকার পথেই তার মৃত্যু হয়। সুমি ১ মেয়ে ও ২ ছেলের জননী। সুমি জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি ঘাট এলাকার স্পিডবোট চালক আনোয়ার ফকিরের স্ত্রী।

শিবচর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোকাদ্দেস বলেন, শনিবার সুমির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সে ২০ আগষ্ট হাসপাতালে ভর্তি হয়েছিল। এখনো হাসপাতালে ২৪ জন রোগী ভর্তি আছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765