বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মাটি খুঁড়তেই বেরিয়ে এল আধা কেজি স্বর্ণ, সাড়ে ৪ কেজি রূপা!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

ঘর বানাবেন। তাই পিলারের জন্য মাটি খুঁড়ছিলেন। খুঁড়তে খুঁড়তে এক পর্যায়ে যেন পেয়ে গেলেন গুপ্তধন! মাটির নিচ থেকে বেরিয়ে এল এক মুটো সোনা আর বেশ কিছু রূপার অলংকার।

ওজন করে দেখা গেল সোনার পরিমাণ ৬৫০ গ্রাম, আর রূপা আছে সাড়ে চার কেজির বেশি। বাংলাদেশি টাকায় এর মূল্য হবে ৩০ লাখ টাকার বেশি। মহাখুশি ঘরের মালিক প্রতিবেশিদের কাছেও তথ্যটা শেয়ার করলেন। আর এটাই কাল হয়ে গেল শেষ পর্যন্ত!
এ-ওর কান হয়ে খবর চলে গেল পুলিশের কাছে। পুলিশ এসে ঘরের মালিকের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে মালিক প্রথমে লুকাতে চাইলেন। অস্বীকার করলেন যে, এমন কিছু তিনি পাননি।

কিন্তু শেষ পর্যন্ত পুলিশ বের করে ফেলল, আসলেই বেশ কিছু অলংকার পাওয়া গেছে। মালিকও অবশেষে স্বীকার করলেন। এরপর পুলিশ অলংকারগুলো জব্দ করে থানায় নিয়ে গেল।

ভারতের উত্তর প্রদেশের এই ঘটনায় হার্দয় জেলার স্থানীয় পুলিশ বলছে, অলংকারগুলো দেখে মনে হয়েছে এগুলো ১০০ বছর আগের হতে পারে। আর এত পুরোনো জিনিসের প্রত্মতাত্ত্বিক গুরুত্ব থাকতে পারে। এছাড়া ওই বাড়ির মালিক অলংকারের পক্ষে কোনও কাগজপত্র দেখাতে পারেননি। ফলে এগুলো জব্দ করে নিয়ে আসা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765