শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মাছ চোর সন্দেহে গণপিটুনিতে যুবককে হত্যা

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯

খুলনার রূপসা উপজেলায় মাছ চোর সন্দেহে গণপিটুনি দিয়ে আজগর শেখ (৩৫) নামে এক যুবককে হত্যার খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে রূপসা উপজেলা নৈহাটি ইউনিয়নের আমদাবাদ বিলে এ ঘটনা ঘটে।

নিহত আজগর জেলার ফকিরহাট উপজেলার জাড়িয়া ভট্টখামার এলাকার মহর আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে রূপসা থানার এসআই টিপু সুলতান জানান, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ বিলে কিছুদিন ধরে একটি সংঘবদ্ধ চোরের দল কীটনাশক দিয়ে মাছ চুরি করে আসছিল। এ কারণে এলাকাবাসী পালা করে ওই বিল পাহারা দিচ্ছিলেন।

শনিবার রাতে তিনজন ওই বিলে মাছ চুরি করতে আসেন। এসময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে আজগরকে আটক করে গণপিটুনি দেন। অন্য দুজন পালিয়ে যায়।

আহত আজগরকে গুরুতর অবস্থায় রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসাধীন থেকে রোববার ভোরে তার মৃত্যু হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765