শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মাগুরায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

মাগুরার সদর উপজেলায় লিসান আহম্মেদ (১৮) নামে এক কলেজছাত্রকে সোহেল নামে স্থানীয় এক যুবক ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার দুপুরে উপজেলার শিবরামপুর মর্ডান মোড়ে এ ঘটনা ঘটে।

লিসানকে ঠেকাতে গিয়ে দিপু নামে আরেক কলেজছাত্র আহত হয়েছেন। তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত লিসান সদরের আঠারোখাদা মঠবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। হামলাকারী সোহেল শিবরামপুর গ্রামের টিপু মোল্লার ছেলে।

আহত দিপু জানান, দুপুরে লিসান ও তার বন্ধুরা মিলে একাধিক মটরসাইকেলযোগে শহরতলীর শিবরামপুর মর্ডান মোড় এলাকায় ঘুরতে যান। এসময় সোহেল নামে স্থানীয় এক যুবক লিসানের মটরসাইকেলেটি গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক লিসানের পেটে ছুরিকাঘাত করেন। পেছন থেকে তিনি লিসানকে বাচাঁতে গেলে তাকেও সোহেল ছুরিকাঘাত করে পালিয়ে যান। এসময় স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা লিসানকে মৃত ঘোষণা করেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পুলিশ ঘাতক সোহেলকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765