বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




মাগুরায় কথিত চার জীনের বাদশা গ্রেফতার

মাগুরা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০১৯

মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ একটি পিতলের মূর্তিসহ কথিত চার জীনের বদশাকে গ্রেফতার করেছে। তারা পিতলের পুতলকে সোনার মূর্তি বলে বিক্রি করে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শালিখা থানায় মামলা হয়েছে।

গ্রেফতার চারজন হলেন- টগর মোল্লা, বাবার আলী, আরিফ ও আব্দুল গনি। তাদের বাড়ি শালিখা উপজেলার বিভিন্ন গ্রামে।

মাগুরার দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার ( পদোন্নতিপ্রাপ্ত এসপি) তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে মানুষের মনে বিশ্বাস স্থাপন করে বিপুল অর্থ সম্পদের মালিক বানানোর স্বপ্ন দেখিয়ে পিতলের পুতুলকে সোনার মূর্তি বলে বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে আসছিল। মঙ্গলবারও চক্রটি সীমাখালী এলাকায় একটি পরিবারের সাথে একইভাবে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলো। এ সময় শালিখা থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে একটি পিতলের পুতুলসহ কতিথ চার জীনের বাদশা প্রতারককে গ্রেফতার করে। পরে পুলিশি  জ্ঞিাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765