শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মাকে হত্যা করে পালিয়ে যাওয়া যুবক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
গ্রেফতার আব্দুস সালেক-নতুনবার্তা

মাকে হাতুড়ির আঘাতে হত্যার পর পালিয়ে যাওয়া যুবক আব্দুস সালেককে (৩০) গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। সোমবার রাত ৮টার দিকে তাকে কুড়িগ্রাম জেলা শহরের সরদারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুস সালেক রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার আরিজপুর মহল্লার অধিবাসী মো. শাহাবুদ্দিনের ছেলে।

গোদাগাড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, রোববার রাতে নেশা করার জন্য টাকা চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে মা সেলিনা বেগমের (৫০) কপালে আঘাত করেন সালেক। এতে ঘটনাস্থলেই সেলিনার মৃত্যু হলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় সালেকের বাবা মো. শাহাবুদ্দিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, সালেক এক সময় এসিআই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কুড়িগ্রামে কর্মরত ছিলেন। এজন্য তাকে গ্রেফতারে কুড়িগ্রাম সদর থানাসহ সংশ্লিষ্ট সব থানায় বার্তা পাঠানো হয়েছিল।

কুড়িগ্রাম সদর থানার ওসি মো. মাহফুজার রহমান জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে গ্রেফতার আব্দুস সালেককে গোদাগাড়ী থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765