শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মাকে বাড়ি থেকে বের করে দেয়ায় ছেলের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

বৃদ্ধ বয়সে যখন সন্তানের সঙ্গ সবচেয়ে প্রয়োজন, সেই সময় বাবা-মাকে পরিত্যাগ করা বা তাদের ওপর অত্যাচার করার মতো ঘটনা যেন বর্তমানে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালুর মোড়ে তেমনি এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে গত শনিবার রাতে।

মেয়ের বাড়ি থেকে শনিবার বিকালে ছেলের বাড়িতে যান মা। কিন্তু ছেলে তাকে ঘরে ঢুকতে দেননি, বাড়ি থেকে বের করে দেন। প্রতিবেশীরা বিষয়টি সমাধানের চেষ্টা করেও হন ব্যর্থ।

এমনকি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গিয়েও মাকে ওই বাড়িতে রাখার বিষয়ে ছেলেকে রাজি করাতে পারেননি।

রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বিষয়টি জানতে পারেন। পরে রাত সোয়া ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছেলে মো. মজনুকে (৬০) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও।

কারাদণ্ডপ্রাপ্ত মো. মজনু চাঁদগ্রামে ইউনিয়নের ২নং ওয়ার্ডের লালুর মোড় এলাকার মৃত রহমানের পুত্র। তিনি পেশায় একজন কৃষক।

এ ব্যাপারে ইউএনও সোহেল মারুফ বলেন, বিকাল বেলা মা মেয়ের বাড়ি থেকে ছেলের বাসায় থাকতে চাইলে ছেলে বয়স্ক মাকে বাড়ি থেকে বের করে দেয়। স্থানীয় ব্যক্তিবর্গ বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। এ ছাড়া স্থানীয় ইউপি সদস্যকে প্রেরণ করা হলেও ছেলে তার মাকে স্থান দিতে অস্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাজা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, কোনো সন্তান এমন অমানুষ হয়ে মাকে বাড়ি থেকে বের করে দিক এটা কোনোমতেই কাম্য নয়। বাবা-মাসহ পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা প্রতিটি পরিবারে সম্মানের সঙ্গে থাকুন, এ প্রত্যাশা করি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765