বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




মশা তাড়াতে ‘স্মার্ট’ ফ্যান

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯

এলজি ইলেকট্রনিক্স এমন একটি স্মার্ট ফ্যান তৈরি করেছে, যা অন্য ফ্যান থেকে বেশ আলাদা। ফ্যানটিতে আছে ‘মসকিউটো অ্যাওয়ে’ নামের একটি বিশেষ টেকনোলজি।

যার কারণে ফ্যানটি বাতাসের সঙ্গে মশা তাড়ানোর কাজও করবে। এ ছাড়াও ফ্যানে স্পিড মোড থাকায় রাতে আপনি ঘুমিয়ে গেলেও ঘরের তাপমাত্রা অনুযায়ী সেটি নির্ধারিত হবে।
ফ্যানের আরেকটি বিশেষত্ব হল, পূর্ণ গতিতে চললেও তাতে কোনো আওয়াজ হবে না। ফ্যানটিতে থাকবে ওয়াই-ফাই সংযোগ সক্ষমতা। এটি অ্যামাজন অ্যালেক্সা আর গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে। ফলে অনেক কাজ করা যাবে এর মাধ্যমে।

এ ছাড়াও ফ্যানে রয়েছে স্মার্ট থিংকিং অ্যাপ। ওই অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের স্মার্টফোন বা ট্যাব থেকে ফ্যানটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার টাকা থেকে ফ্যানটির দাম শুরু।

ফ্যানটিতে রয়েছে ইনস্ট্যান্ট অব থিংস সাপোর্ট এবং ডুয়াল ওয়িং ফ্যান ব্লেড। এছাড়া ফ্যানে থাকছে এলইডি ডিসপ্লে। ফ্যানের ভেতরে রয়েছে অ্যাডভান্সড ইনভার্টার মোটর, যার ফলে এই ফ্যানের নিরাপত্তা ও স্থায়িত্ব অনেক বেশি।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765