শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




‘মশার ঘুমের ওষুধ’ এনেছে সিটি করপোরেশন: রিজভী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

ডেঙ্গু নিধনে সিটি করপোরেশন ‘মশার ঘুমের ওষুধ’ এনেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টিতে বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘তারা কোটি কোটি টাকা দিয়ে যে ওষুধ নিয়ে এসেছে। সেটা হচ্ছে– মশার ঘুমের ওষুধ। মশা কিছুক্ষণ ঘুমিয়ে থাকবে শান্তির মধ্যে। প্রকৃতপক্ষে মশা নির্মূল হবে, নিধন হবে– সেই ওষুধ আনা হয়নি। এখানেও লুটপাট হয়েছে। ডেঙ্গুর মহামারিতে সেটা প্রমাণিত।’

তিনি বলেন, ‘ডেঙ্গু-বন্যার মতো দুর্যোগ-দুর্বিপাক, মহামারিতে সরকার একেবারে উদাসীন। ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কোনো উদ্যোগ নেয়নি বরং মানুষের জীবন-মৃত্যু নিয়ে খেলা করছে।’

ডেঙ্গু নিয়ে গণমাধ্যম আতঙ্ক ছড়াচ্ছে– সরকার প্রধানের এরকম বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘যারা ব্যর্থ হয় তাদের মিথ্যার আশ্রয় নিতে হয়। যারা জনকল্যাণের মধ্যে থাকে না তাদেরকে অসত্যের ওপর, মিথ্যার ওপর, বিভ্রান্তির ওপর নির্ভর করতে হয়। কারণ নিজেরাই হচ্ছে ভোটারবিহীন একটি সরকার। এই কারণে সংবাদমাধ্যমকে দোষরোপ করছে।’

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে একটা সমন্বিত প্রচেষ্টার দরকার। কিন্তু সরকার নিজেরা কিছু না করলেও অন্যরা যখন বন্যা উপদ্রুত এলাকায় মানুষের জন্য ত্রাণ নিয়ে যেতে চায় তখন তাতেও বাধা দেওয়া হয়। তারা মনে করে– অন্যরা ত্রাণ দিলে তাদের এটাতে ক্ষতি হবে। বিরোধী দল আসলে তাদের গ্রহণযোগ্যতা থাকবে না। এই ভয় থেকেই তারা বাধা দেওয়ার কাজ করে।’

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের আয়োজনে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। বেইলি রোড়ে ফুটপাতের দুই পাশের বিপণী বিতান ও সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের সামনে বিভিন্ন শ্রেণির মানুষের কাছে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ের ওপর দলের লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জাসাসের বাবুল আহমেদ, আহসানউল্লাহ চৌধুরী, মীর সানাউল হক, শাহরিয়ার ইসলাম শায়লা, জাহাঙ্গীর আলম রিপন, জাহিদুল আলম হিটু, জাকির হোসেন রোকন, শিবা সানু, রমনা বিএনপির নাদিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765