বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




মরিয়ম নওয়াজ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

চৌধুরী সুগার মিলের অর্থ প্রতারণায় সংযোগ থাকায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজকে গ্রেফতার করা হয়েছে।

এই মামলায় সম্পৃক্ততার জেরে মরিয়মের সঙ্গে তার চাচাত ভাই ইউসুফ আব্বাসকেও গ্রেফতার করা হয়েছে। খবর দ্য ডনের।

বৃহস্পতিবার কোট লাখপাতের কারাগারে থাকা বাবা নওয়াজ শরিফকে দেখে ফেরার পথে তাদের গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

পিএমএল-এন সূত্র জানায়, ভাইস প্রেসিডেন্ট মরিয়ম বর্তমানে এনএবি’র প্রধান কার্যালয়ে আছেন। গ্রেফতারের পর তাকে এনএবি হেফাজতে রাখা হয়েছে।

এনএবি প্রসিকিউটর হাফিজ আসাদুল্লাহ আওয়ান জানান, শুক্রবার সকালে তাকে আদালতে উপস্থিত করা হবে

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765